বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি ২–এর গান ‘সুন রাহা হ্যায় না তু’ আবার রেকর্ড করতে হয়েছিল গায়িকা শ্রেয়া ঘোষালকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, প্রথমবার গানটি গাওয়ার সময় নিজের স্বাভাবিক গায়কির ধরন অনুসরণ করেছিলেন তিনি।